ইতালির টি-টেন দলের সহ-মালিক হলেন অ্যান্ডারসন
আগামী মাসে ইতালির রোমে অনুষ্ঠিতব্য টি-টেন লিগে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। নেপলস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারের। ল্যাঙ্কাশায়ার আগামী মৌসুমের জন্য ৪৪ বছর বয়সী অ্যান্ডারসনকে নতুন চুক্তি দেবে না বলে নিশ্চিত করার কিছুদিন পরই এ খবর এল। ফলে খেলোয়াড় হিসেবে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২:৫৮